দুস্থদের জন্য ল্যাবে তৈরি হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি

১৮ মার্চ, ২০২০ ০৮:৫১  
করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে বুধবার থেকে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম শুরু করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি। স্বেচ্ছাসেবক সংগঠন স্মাইল ফাউন্ডেশনের মাধ্যমে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এলাকার অসহায় মানুষের মধ্যে বিশ্ববিদ্যালয় ল্যাবে উৎপাদিত এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। ইউনিভার্সিটির ইনোভেশন ল্যাবের উদ্যোগে এবং ফার্মেসি বিভাগের সার্বিক সহায়তায় এ কার্যক্রমের প্রথম পর্যায়ে সমাজের অসহায় মানুষদের মধ্যে ১০ (দশ) হাজার বোতল (প্রতিটি ৭০ মি.লি.) হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে। বাংলাদেশ ইউনিভার্সিটির পরিচালক এবং ইনোভেশন ল্যাবের প্রধান ইঞ্জি. কাজী তাইফ সাদাত জানান, তারা বাংলাদেশ জুড়ে অ্যান্টিভাইরাল পন্যগুণোর ঘাটতি মোকাবিলায় সহায়তা করতে চান। তিনি আরও বলেন, যতদিন প্রয়োজন হবে, ততদিন পর্যন্ত উৎপাদন অব্যাহত রাখবো আমরা।